শেনজেন ভিসা প্রক্রিয়াকরণ বন্ধ করল সুইডেন দূতাবাস

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬ ০১:৩৮:৩২

ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে শেনজেন ভিসাসংক্রান্ত কোনো নির্দেশনা বা সহায়তা দেওয়ার এখতিয়ারও আর দূতাবাসটির নেই।

সোমবার (২ নভেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় সুইডেন দূতাবাস এখন থেকে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করবে না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র (ইনভাইটেশন লেটার), আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় কিংবা এ-সম্পর্কিত অন্য যেকোনো প্রশ্নের জন্য সেবাগ্রহীতাদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সংস্থাটির ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে: https://www.migrationsverket.se/।

শেনজেন ভিসা ইউরোপের ২৯টি দেশে প্রবেশের জন্য একটি স্বল্পমেয়াদি অনুমতিপত্র। এ ভিসার মাধ্যমে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত শেনজেন চুক্তিভুক্ত দেশগুলোতে ভ্রমণ করা যায়।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, শেনজেন ভিসাসংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার অনুমোদন এখন আর সুইডেন দূতাবাসের নেই।

এ অবস্থায় ভিসা আবেদনকারী ও তাঁদের স্পন্সরদের শেনজেন ভিসাসংক্রান্ত যাবতীয় প্রশ্ন এবং যোগাযোগের জন্য দূতাবাসের পরিবর্তে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।​​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন