বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রায় দুই বছর বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এ ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে সবগুলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়।

পরবর্তীতে চালু হলেও, নিরাপত্তা শঙ্কার কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত মূল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি গত বছরের ১৭ ডিসেম্বর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও ১৮ ডিসেম্বর ঢাকা কেন্দ্রটি আবার আংশিক চালু হয় এবং এর পরিবর্তে খুলনা ও রাজশাহীর কেন্দ্র বন্ধ করা হয়েছিল।

সে বছরের ২১ ডিসেম্বর চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাই কমিশনে একটি অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা ঘটনার পর চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটির সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ স্থগিত করা হয়।

ভারতীয় হাইকমিশনার জানান, বর্তমানে ৫টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। পরে বাকিগুলো চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব নেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে ভারতীয় ভিসা সেন্টারে এসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’