ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে ৯ নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ভারতের অন্ধ্রপ্রদেশের আল্লুরি জেলায় পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

আল্লুরি জেলা কালেক্টর জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৩৫ জন যাত্রীসহ দুই চালক ও এক ক্লিনার ছিলেন। আহতদের মধ্যে সাতজনকে প্রথমে চিন্তুরের সিএইচসি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ভদ্রাচলমে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

এনডিটিভি জানিয়েছে, পাহাড়ঘেরা গিরিপথে বাঁক নিতে গিয়ে হঠাৎ বাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই একাধিক যাত্রী প্রাণ হারান।

এদিকে, খবর পেয়েই পুলিশ ও দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

এক পুলিশ কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারণে চালক গিরিপথের বাঁক দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও শোক প্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি হতাহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী