ভাষা শহীদদের প্রতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সরকারি তিতুমীর কলেজ শাখার শ্রদ্ধা নিবেদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সরকারি তিতুমীর কলেজ শাখা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা ভাষা শহীদদের সম্মান জানিয়ে 'রেড স্যালুট' প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে 'ভাষা দিবসের শহিদেরা, লও লও লাল সালাম', 'বায়ান্নর শহিদেরা, লও লও লও সালাম', 'একুশের চেতনা, সাম্প্রদায়িক রাষ্ট্র না', 'ভাষা দিবসের চেতনা, মৌলবাদী রাষ্ট্র না' ইত্যাদি শ্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় সংগঠনটির তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক ইয়াসির আরাফাত বলেন, '১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাস ও সংগ্রামের এক গৌরবময় দিন। ভাষার অধিকার প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করে শহীদেরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই ইতিহাসের শক্তিকে সঞ্চয় করেই আমরা ৭১-এ বিজয় অর্জন করেছি, ৯০-এ স্বৈরাচার হটিয়েছি, ২৪-এ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি।'

‎তিনি আরও বলেন, 'এখনো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটি সক্রিয় চক্র দেশের ইতিহাস ও ঐতিহ্য বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের হুশিয়ার করতে চাই, এই দেশ আমাদের সবার। আমাদের ভাষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে সরিয়ে যারা পাকিস্তান চর্চা করতে চায়, তাদের মনস্কামনা কোনদিন পূর্ণ হবে না।'

সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘৫২ আমাদের শক্তি+, ২১ আমাদের অহংকার। একুশ-একাত্তরের চেতনা ধারণ করেই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে। ফলে, অতীতে বা বর্তমানে যারা নানা ছলনায় ২১ ও ৭১ এর ইতিহাস মুছে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন