ভয়াবহ ফাউলের জন্য লাল কার্ড পেতে পারতেন মেসি, হতো না হ্যাটট্রিকও!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন লিওনেল মেসি। তবে ম্যাচ শেষে তাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

সমালোচকদের দাবি, হ্যাটট্রিকের আগেই একটি ঘটনায় মেসির লাল কার্ড দেখা উচিত ছিল। তাদের মতে, রেফারির সিদ্ধান্তে তিনি বড় শাস্তি থেকে বেঁচে গেছেন।

ঘটনাটি ঘটে মেসির প্রথম গোলের পর। আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্ডির পায়ে বল ছিল এবং তখন তিনি নিয়ন্ত্রণে ছিলেন। বলের কাছাকাছি না থাকা সত্ত্বেও মেসি দ্রুত এগিয়ে গিয়ে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং পেছন থেকে ফাউল করেন বলে অভিযোগ ওঠে। ওই সময় রেফারি সিমন মার্সিনিয়াক ফাউল দিলেও কোনো কার্ড দেখাননি।

রিপ্লেতে দেখা যায়, মেসির বুটের স্টাড উঁচু ছিল এবং তা মান্ডির ডান পায়ের কাফ মাসল ও অ্যাকিলিস টেন্ডনের কাছে আঘাত করতে পারে। ফুটবলের নিয়ম অনুযায়ী এ ধরনের ট্যাকলে হলুদ বা গুরুতর ক্ষেত্রে সরাসরি লাল কার্ড দেখানো যেতে পারে।

তবে ওই ঘটনায় কোনো কার্ড না দেখানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে দাবি করেন, মেসি হওয়ায় তিনি বিশেষ সুবিধা পেয়েছেন, অন্য কোনো খেলোয়াড় হলে অন্তত হলুদ কার্ড দেখানো হতো।

এই বিতর্কের মধ্যেই মেসি পরে আরও দুটি গোল করেন এবং ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পূর্ণ করেন। এর মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ