বিভিন্ন সেবা নিয়ে বি ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ছাত্রদল-শিবির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্যসেবা কেন্দ্র, গার্ডিয়ান লাউঞ্জসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাশে ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বুথ স্থাপন করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য প্রদান, দিকনির্দেশনা ও সহযোগিতা করতে দেখা যায় সংগঠন দুটির নেতাকর্মীদের।

সরেজমিনে দেখা যায়, পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা, কেন্দ্র খুঁজে পেতে সহায়তা এবং অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা করাসহ সার্বিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে তারা।

এ বিষয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী বলেন, 'বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাহায্য করার যে মানসিকতা সেটা খুবই প্রসংশার। তাদের দেওয়া স্টল থাকার জন্যই আমরা শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে এসেও সহজে ও নিশ্চিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি।'

সামাদ নামের এক অভিভাবক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'প্রতিবছরের মতো এবারও অনেক অভিভাবক তাদের ছেলে-মেয়েদের সঙ্গে ভর্তি পরীক্ষার কেন্দ্রে আসেন। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা সত্যিই কষ্টকর। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন আমাদের বিশ্রামের জন্য বসার পরিবেশ ও চেয়ারের ব্যবস্থা করেছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি শিক্ষার্থীদের বই, ব্যাগ ও মোবাইল ফোন রাখার নিরাপদ ব্যবস্থা, কলম ও পানির ব্যবস্থাও রাখা হয়েছে। এসব মানবিক উদ্যোগের জন্য আমি সংশ্লিষ্ট সকল সংগঠন ও দলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।'

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রাসেল মিয়া বলেন, 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় একটি হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের আওতায় ভর্তি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। টোকেন সিস্টেমের মাধ্যমে ব্যাগ, মোবাইল এবং মূল্যবান জিনিসপত্র রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে একটি করে কলম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, আগত অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থাও রাখা হয়েছে।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সময় যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় এবং তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।'

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, 'ক্যাম্পাসে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যেখানে পরীক্ষার্থীদের জন্য খাতা ও কলম সরবরাহের পাশাপাশি ব্যাগ নিরাপদে রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যায় পড়া শিক্ষার্থীদের সহায়তা করে পরীক্ষা হল পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকদের কথা বিবেচনা করে তাদের জন্যও রাখা হয়েছে বিশ্রাম ও খাবার পানির ব্যবস্থা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসজুড়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।'

উল্লেখ্য, এবারের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৩,১০২ জন। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল ৭,০০৭ জন শিক্ষার্থীর। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান ভবন এবং নতুন কলা ভবনের মোট ১০৬টি কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সদ্য সংবাদ/মো. শাহিদুল ইসলাম সবুজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত