ড. ফয়জুল হক বলেন, 'বিড়ি যে দোকান থেকে খাবেন, সেখানে গিয়ে বিড়ি ধরিয়ে একটা সুখটান দিয়ে বলবেন, দেশের অবস্থা দেখছ? দাঁড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না। এমনও হতে পারে আমার কোনো ভাই হয়তো ইবাদত করার সুযোগ পায় নাই, কিন্তু ওই সুখটান দেওয়ার মধ্যে যদি সে দাঁড়িপাল্লার দাওয়াত দেয়, তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন।'
তিনি আরও বলেন, 'পুরুষ ভোটাররা ৫ টাকার চা খেয়ে ১৫ টাকার গল্প করবেন এবং সর্বত্র দাঁড়িপাল্লার জয়জয়কার প্রচার করবেন।'
নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'বিকেলে গল্প করার সময় বা চুলের বেণী বাঁধার সময়ে অন্তত ২০ জন আত্মীয়কে ফোন দিয়ে ভোট চাইবেন।'