বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর হবে নতুন বিভাগ: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ফরিদপুরকে বিভাগ ঘোষণার পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ হিসেবে গড়ে তোলা হবে এবং এ অঞ্চলকে ঘিরে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় তারেক রহমান বলেন, 'ফরিদপুর অঞ্চলকে কেন্দ্র করে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে, যাতে শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন সম্ভব হয়। তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। জনগণ পাশে থাকলে বিএনপি যেকোনো বড় কাজ করতে সক্ষম হবে।'

আধুনিক কৃষি ব্যবস্থাপনা চালুর মাধ্যমে ফরিদপুরের উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, 'কৃষি ও শিল্প—এই দুই খাতকে সমান গুরুত্ব দিয়ে গড়ে তোলা হবে। এর ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারা আত্মমর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন।'

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, 'দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। তাই বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক গৃহিণীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।'

এর আগে বরিশালে এক সমাবেশ শেষে দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুর স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। পরে বিকেল ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটিই ছিল তারেক রহমানের প্রথম ফরিদপুর সফর। দলীয় প্রধানের আগমন উপলক্ষে পুরো ফরিদপুর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী জনসভাস্থলে সমবেত হন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া