বিএনপি নেতাদের হত্যাকাণ্ডে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিএনপি নেতাদের হত্যার ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষজনক প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাও এর শিকার হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, তবে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। আশা করি, সরকার দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করবে এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হবে।'

বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, 'বিএনপি বিগত ১৭ বছর বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তবে আমি জোর দিয়ে বলছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না।'

নিজের নিরাপত্তা নিয়ে ফখরুল বলেন, 'আমি নিজের জন্য কোনো বুলেটপ্রুফ জ্যাকেট পরছি না। অনেক রাজনৈতিক নেতার ওপর হামলার ঘটনা ঘটায় অনেকে নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ জ্যাকেট পরছেন।'

এছাড়া, তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের উত্তরবঙ্গ সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই সফরের মাধ্যমে স্থানীয় নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হবেন। সফরটি হবে সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদের কবর জিয়ারত করবেন এবং প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণ দোয়া মাহফিলে অংশ নেবেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ অন্যান্য নেতা-কর্মী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি