বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেল নরওয়ে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে নরওয়ে। তবে দেশে ফিরে বীরের সংবর্ধনায় সিক্ত হয়েছেন আরলিং হালান্ড, মার্টিন ওদেগার্ডসহ পুরো দল। রাজধানী অসলোতে হাজারো সমর্থকের উচ্ছ্বাস আর রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে নরওয়ের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ অভিযান।

এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। গ্রুপপর্বে ইরাক ও সেনেগালকে হারিয়ে নকআউট পর্বে ওঠে তারা। এরপর আইভোরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে হালান্ডরা। নকআউটে সবচেয়ে বড় চমক দেখিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় নরওয়ে।

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন আরলিং হালান্ড। দেশে ফেরার সময়ও ছিল বিশেষ আয়োজন। নরওয়ে দলের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অসলো পর্যন্ত খেলোয়াড়দের বহনকারী বিমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসে নরওয়েজিয়ান সামরিক বাহিনীর যুদ্ধবিমান। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করছিল রাজকীয় সংবর্ধনা।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন নরওয়ের রাজপরিবারের সদস্যরাও। বিশ্বকাপে জনপ্রিয় হয়ে ওঠা ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপনে হাজারো সমর্থকের সঙ্গে যোগ দেন ক্রাউন প্রিন্স হাকোন। অধিনায়ক মার্টিন ওদেগার্ড ও আরলিং হালান্ডের মতো ঢোল বাজিয়ে উদযাপনের সূচনা করেন তিনি।

পরে খোলা ছাদওয়ালা বাসে শহরজুড়ে শোভাযাত্রা করেন নরওয়ের ফুটবলাররা। রাস্তার দুই পাশে জড়ো হওয়া হাজারো সমর্থকের ভালোবাসার জবাব দেন হালান্ড-ওদেগার্ডরা।

তবে নরওয়ের স্বপ্ন থেমে যায় কোয়ার্টার ফাইনালেই। মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। সেই জয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড, যেখানে ফাইনালের টিকিটের লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে টমাস টুখেলের শিষ্যরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ