‘বিশেষ সুবিধা’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

লিওনেল মেসির আর্জেন্টিনা চলতি বিশ্বকাপে ফিফার বিশেষ সুবিধা পাচ্ছে—এমন আলোচনা ও গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে ফুটবল অঙ্গনে। নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া এবং পেনাল্টি নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য পথ তুলনামূলক সহজ বলে মনে করছেন অনেকেই। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে হারাতে পারলে শেষ ষোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা মিসর। আর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়ার মুখোমুখি হতে পারে দলটি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
লিওনেল মেসির আর্জেন্টিনা চলতি বিশ্বকাপে ফিফার বিশেষ সুবিধা পাচ্ছে এমন আলোচনা ও গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে ফুটবল অঙ্গনে। নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া এবং পেনাল্টি নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য পথ তুলনামূলক সহজ বলে মনে করছেন অনেকেই। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে হারাতে পারলে শেষ ষোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা মিসর। আর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়ার মুখোমুখি হতে পারে দলটি।

এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের সমর্থক দাবি করছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা চায় মেসি যেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপেও শিরোপা জিততে পারেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে স্কালোনি বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। তবে এখন সেখানে যেকোনো অযৌক্তিক মতামতও খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এসব অবাস্তব আলোচনা উপেক্ষা করে আমাদের মাঠের খেলায় মনোযোগ দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের যেমন ইতিবাচক দিক আছে, তেমনি নেতিবাচক দিকও রয়েছে। আজকাল যে কেউ যেকোনো ভিত্তিহীন বিষয় ছড়িয়ে দিতে পারে। আমার মনে হয়, এসব আলোচনাকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’

একই সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দের প্রশংসাও করেন স্কালোনি। আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে তারা স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে, উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতা করেছে এবং সৌদি আরবের সঙ্গেও গোলশূন্য ড্র করে অপরাজিত থেকেই পরের পর্বে উঠেছে।

স্কালোনি বলেন, ‘ওরা এমন একটি দল, যারা এই বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ হারেনি। তারা ভাগ্যের জোরে এখানে আসেনি। তাই তাদের যথাযথ সম্মান দেখাতে হবে এবং আমরা সেটাই করব।’

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সামনে এ ম্যাচে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। তাঁর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার বার্তা দিয়েছেন স্কালোনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার