বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি অনলাইনে ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সেনকে। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি জানিয়েছেন তিনি।

পর্দার সামনে জাঁকজমকপূর্ণ আয়োজন, বিশাল বাজেটের চ্যালেঞ্জ ও ব্যতিক্রমী ভিডিওর জন্য পরিচিত মিস্টার বিস্ট জীবনের বিশেষ দিনটি উদযাপন করেছেন একেবারেই সাদামাটা ও ব্যক্তিগত পরিসরে।

সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের ছবি পোস্ট করে মিস্টার বিস্ট লিখেছেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি। এটি ছিল আমার জীবনের সেরা দিন।’

বিয়ের অনুষ্ঠানে মিস্টার বিস্টকে দেখা গেছে গোলাপি ও সাদা রঙের আকর্ষণীয় ব্লেজার এবং কালো প্যান্টে। অন্যদিকে, তার স্ত্রী থিয়া বয়সেন পরেছিলেন সাদা রঙের চোখধাঁধানো ওয়েডিং গাউন।

বিয়ের পর থিয়া নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের নামও পরিবর্তন করেছেন। ইনস্টাগ্রামে এখন তার নাম দেখা যাচ্ছে ‘থিয়া ডোনাল্ডসন’।

জানা গেছে, ২০২২ সালে এক বন্ধুর ডিনার পার্টিতে প্রথম পরিচয় হয় মিস্টার বিস্ট ও থিয়া বয়সেনের। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের বড়দিনে হাঁটু গেড়ে বসে থিয়াকে বিয়ের প্রস্তাব দেন মিস্টার বিস্ট। সেই সময় বাগদানের আংটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি।

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট। তার চ্যালেঞ্জভিত্তিক ভিডিও, মানবিক উদ্যোগ ও ব্যতিক্রমী আয়োজনের কারণে বিশ্বজুড়ে রয়েছে কোটি কোটি অনুসারী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ