ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপের ভেতর থেকে ৪০৫ রাউন্ড গুলি ও ২টি এয়ারগান উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও ২টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব। 

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও সোনালী ইটভাটায় যাওয়ার রাস্তায় ব্রিজের পিলারের পাশে ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সরাইল উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াগাঁও সোনালী ইটভাটায় যাওয়ার রাস্তায় ব্রিজের পিলারের পাশে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও ২টি বিদেশি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো সচল অবস্থায় রয়েছে বলেও জানায় র‍্যাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা গুলি ও এয়ারগান সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে