বুড়িগঙ্গার পানি খাও, কিন্তু মাদক সেবন করা যাবেনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ঢাকা-৮ আসনের এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইলেকশনের সময় কারও হাতে অস্ত্র, কারও হাতে মাদক চলে আসে। যদি খাওয়ার ইচ্ছা হয়, বুড়িগঙ্গার পানি খাও, কিন্তু মাদক সেবন করা যাবেনা। বেশি খেতে চাইলে ময়লা খান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণকালে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আশা করি বাংলাদেশের প্রতিটি জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। হকার্স সমিতির সঙ্গে জড়িতদের পাশে থাকব। যারা মাদক ব্যবসায় জড়িত তাদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।'

নির্বাচনের পরিবেশে বেআইনি কার্যক্রম ও মাদকের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'অর্থ ও পেশি শক্তি চাই না, কিন্তু মাদক ও সন্ত্রাস সব জায়গায় ঢুকে গেছে। আমরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক মুক্ত সুন্দর বাংলাদেশ চাই।'

তিনি আরও অভিযোগ করে বলেন, 'নির্বাচনী এলাকায় পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড দিতে পারে, কিন্তু একজন মাদক সম্রাট শত শত বিলবোর্ড দিয়েছে। এই টাকার উৎস প্রশ্নের মধ্যে আছে, মাদক বিক্রি থেকে নাকি চাঁদাবাজি থেকে।'

নারীদের ওপর আক্রমণ ও ভোট প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার বিষয়ে পাটওয়ারী বলেন, 'এ ধরনের আক্রমণ সহ্য করা হবে না। ১২ ফেব্রুয়ারি যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান