ব্যাংকে কোটিপতি হিসাব বাড়ছে,কমেছে আমানতের পরিমাণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দেশের আর্থিক খাত চাপের মধ্যে থাকা অবস্থায়ও ব্যাংকগুলোতে কোটিপতি গ্রাহকের হিসাব সংখ্যা বাড়ছেই। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এক প্রান্তিক থেকে অন্য প্রান্তিকে ধারাবাহিকভাবে এসব হিসাব বেড়েছে।

চলতি বছরের মার্চ-জুন প্রান্তিকে কোটিপতি বেড়েছিল ৫ হাজার ৯৭৪টি। জুন-সেপ্টেম্বর প্রান্তিকে কোটিপতির সংখ্যা বেড়েছে আরও ৭৩৪টি। জুন শেষে এক কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি, যা সেপ্টেম্বরের শেষে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টি।

সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, 'এসব তথ্য বড় ধরনের আয় বৈষম্য বাড়ার ইঙ্গিত দিচ্ছে, যা অর্থনীতির জন্য ভালো নয় এবং বৈষম্য কমানো জরুরি।'

অন্যদিকে, এসব হিসাবের মোট আমানত পূর্বের চেয়ে কমেছে। জুন শেষে যেখানে ব্যাংকে জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংক জানায়, এক কোটি টাকার বেশি জমা থাকা হিসাব সবসময় ব্যক্তি কোটিপতি নয়; অনেক প্রতিষ্ঠানও এ তালিকায় থাকে এবং এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক হিসাবও থাকতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 'মানুষের আয়ের বৃদ্ধি এবং ব্যাংকের সংখ্যা বাড়ায় কোটিপতি হিসাব বেড়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক দিক।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে