ব্যাপক বিক্ষোভের মুখে বুলগেরিয়ার সরকারের পদত্যাগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দেশজুড়ে চলমান দুর্নীতিবিরোধী আন্দোলন ও  বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিল বুলগেরিয়ার সরকার। খবর রয়টার্স।
 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)  প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ তার সরকারের পদত্যাগের ঘোষণা দেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্নীতিবিরোধী কর্মসূচির মাধ্যমে আন্দোলনের শুরু হলেও তা দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। রাজধানী সোফিয়া থেকে কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহর, সব জায়গায় হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভে নামেন।

মাত্র এক বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পরই রক্ষণশীল ঝেলিয়াজকভ সরকার পদত্যাগে বাধ্য হলো। ক্ষমতাসীন জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, 'আমাদের সরকার আজ পদত্যাগ করছে।'

গত সপ্তাহে প্রথমবারের মতো ইউরোতে প্রণীত ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রকাশের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। সামাজিক সুরক্ষা খাতের অবদান এবং লভ্যাংশের ওপর কর বাড়ানোর প্রস্তাবের বিরোধিতায় সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রচণ্ড জনরোষের কারণে সরকার বাজেট পরিকল্পনা প্রত্যাহার করলেও আন্দোলন আর থামেনি।

রাজনৈতিক অস্থিরতা বুলগেরিয়ায় দীর্ঘদিন ধরেই প্রকট। গত চার বছরে দেশটিতে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের অক্টোবরে।

এদিকে, দেশটির আইটি পেশাজীবী অ্যাঞ্জেলিন বাহচেভানোভ বলেন, 'বুলগেরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার এখনই সময়। আমাদের অলিগার্কি, মাফিয়া ও তাদের প্রতিনিধিদের হাত থেকে মুক্ত হতে হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী