জাতীয় নির্বাচন উপলক্ষে ইবিতে ১০–১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দিনের ছুটি ঘোষণা করেছে প্রশাসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের ভোট প্রদানের সুবিধার্থে উপাচার্যের ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি ক্যাম্পাস ঐচ্ছিকভাবে বন্ধ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপাচার্যের নির্দেশনায় ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।

তবে বন্ধকালীন সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ–আইসিটি সেল, চিকিৎসা, পানি, বিদ্যুৎ, নিরাপত্তা ও এস্টেট—চালু থাকবে এবং সংশ্লিষ্টদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে