সোমবার (১৯ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে বাদ জোহর নামাজের পরে দোয়া মহফিলটি অনুষ্ঠিত হয়।
এসময় অধ্যাপক ড. গফুর গাজী বলেন, 'বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের৷ আজকে ৯০তম জন্মবার্ষিকী। দেশের মানুষের জন্য তিনি যে অবদান রেখে গেছেন তার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের প্রভোষ্ট হিসাবে কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি। মানুষের জন্য তিনি যে কল্যাণ করে গিয়েছিলেন তা ইতিহাসে লিপিবদ্ধ আছে। তিনি ১৯৮১ সালে ৩০ই মে চট্টগ্রামে সার্কিট হাউজে এক সামরিক গুপ্ত হত্যার মাধ্যমে শহীদ হয়েছিলেন। আমরা তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি। তার যে চিন্তা, চেতনা, দর্শন তা যেন আগামীর বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তার উদার্ত আহ্বান রাখছি।'
উল্লেখ্য, এসময় শহীদ জিয়ার প্রিয়তমা স্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ, শহীদ ওসমান হাদি সহ সকল শহীদের জন্য দোয়া করা হয়।