নোবিপ্রবিতে সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নেবিপ্রবি) সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, 'আমাদের দায়িত্ব হলো সর্বাগ্রে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা। তারই অংশ হিসেবে নোবিপ্রবি ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি সেন্ট্রাল স্টুডেন্টস ক্যাফেটেরিয়া চালু করা হলো। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনের পরিবেশ তৈরি করা হয়েছে। আমাদের শিক্ষার্থীদের যেনো ক্যাম্পাসের অভ্যন্তরে স্বাস্থ্যসম্মত খাবারের সংকট পোহাতে না হয় সে জন্য বড় পরিসরে এ ক্যাফেটেরিয়া চালু করা হলো।'

এ সময় তিনি আরও বলেন, 'আমরা একনেকে অনুমোদিত ৩৩৪ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুতই এগিয়ে নিচ্ছি। ছাত্র-ছাত্রীদের জন্য দুটি হল নির্মাণসহ নতুন আরও একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন সেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক ও কর্মচারীবৃন্দ।

সদ্য সংবাদ/মেহরাজ হোসেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে