কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লোক প্রশাসন বিভাগ (ছাত্র) ও বাংলা বিভাগ (ছাত্রী)। আন্তঃবিভাগ (ছাত্র) ভলিবল প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ২–০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লোক প্রশাসন বিভাগ। অন্যদিকে আন্তঃবিভাগ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতায় প্রত্নতত্ত্ব বিভাগকে ২–০ সেটে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন বাংলা বিভাগ এবং মার্কেটিং বিভাগকে ২-০ সেটে হারিয়ে তৃতীয় হয়েছে একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্র ও ছাত্রীদের পৃথক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, 'বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শারীরিক শিক্ষা ও খেলাধুলার গুরুত্ব রয়েছে। ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ।'

অনুষ্ঠানের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'খেলাধুলার এই ধারাবাহিকতায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি। পরবর্তী টুর্নামেন্টগুলোতেও আজকের মতো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ থাকবে।'

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা শুরু হয়। এবারের ভলিবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১৬ টি ও ছাত্রীদের ২ টি দল অংশগ্রহণ করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে