ইয়ুথ এন্ডিং হাঙ্গার' ইবির নতুন নেতৃত্বে গালিব-লুবাত-যারিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ক্ষুধা, অপুষ্টি, দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে কাজ করা সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন আছাদুল্লাহ আল গালিব। এছাড়াও জয়েন্ট কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইয়াজ লুবাত এবং যারিন তাসমিয়া।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) সংগঠনটির সাংগঠনিক জেলা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে একটি ভোটের আয়োজন করা হয় এবং গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা। এতে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের সাবেক কো-অর্ডিনেটর জনাব মোতালেব বিশ্বাস লিখন।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, দপ্তর সম্পাদক কানিজ তাবাসসুম এশা, অর্থ সম্পাদক অজয় বাওয়ালী, কর্মশালা সম্পাদক মাইমুনা রহমান, প্রচার, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক শারমিন আক্তার শিলা, বিশেষ দিবস উৎযাপন সম্পাদক সাফায়েত হোসেন, প্রতিযোগিতা সম্পাদক মোঃ সাইদি হোসেন, শিক্ষার্থী উন্নয়ন সম্পাদক সাখায়েত হোসেন, শিক্ষা গবেষণা ও পাঠচক্র সম্পাদক শোয়ায়েব হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মরিয়ম বিবি বৃষ্টি। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মামুন হোসেন ও মোতালেব বিশ্বাস।

এ ব্যাপারে নব নির্বাচিত কো-অর্ডিনেটর আছাদুল্লাহ আল গালিব বলেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার এর নতুন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞা বোধ করছি। ইয়ুথ এন্ডিং হাঙ্গার সংগঠন কেবল একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম নয়, এটি এমন একটি যুব আন্দোলন, যা ক্ষুধামুক্ত, সচেতন ও দায়িত্বশীল বাংলাদেশ গঠনে তরুণদের সম্পৃক্ত করে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ক্ষুধা, অপুষ্টি, দারিদ্র্য ও সামাজিক বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের তরুণরাই পারে সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিতে। আমাদের শাখা ক্যাম্পাসভিত্তিক সচেতনতা কার্যক্রম, কমিউনিটি ভলান্টিয়ারিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করবে।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে