ইবিতে সিসিআরটিবি এর উদ্যোগে 'ক্যান্সার সচেতনতা কার্যক্রম-২০২৬' কর্মসূচি অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর উদ্যোগে এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার ইবি- এর সহযোগিতায় “ক্যান্সার সচেতনতা কার্যক্রম-২০২৬” কর্মসূচি আয়োজন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ইবনে সিনা বিজ্ঞান ভবন থেকে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরষ্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আজহার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিসিআরটিবি'র প্রতিষ্ঠাতা ও সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইসনে আইয়ুব।

প্রধান অতিথি অধ্যাপক ড. বাবলি সাবিনা আজহার বলেন, 'ক্যান্সার প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। তাজা শাক-সবজি, ফলমূল ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং প্রক্রিয়াজাত ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তুললেই ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।'

উল্লেখ্য, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, সুন্দর জীবনযাত্রার প্রচার করা এবং শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা গড়ে তোলা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে