ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ বেআইনি: শিশির মনির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট ও স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে লাইসেন্স বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে এ দাবি তুলে ধরেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে একজন মৃত শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, প্রকৃত দোষীর শাস্তি চান তারা, তবে হাসপাতাল বন্ধ করে দেওয়া হোক—এটি চান না। তিনি জানান, এর আগেও তাঁর দুই সন্তান এই হাসপাতালে জন্ম নিয়েছে এবং তারা সুস্থ ছিল।

শিশির মনির বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব আগামীকাল বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। তবে নোটিশে সন্তোষজনক জবাব না এলে কেন লাইসেন্স বাতিল করা হবে না—এ ধরনের প্রশ্ন তোলা হয়েছে, যা তিনি বেআইনি বলে মন্তব্য করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, রিপোর্টে শিশু মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেনের ঘাটতি ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। তবে সেখানে সুনির্দিষ্ট পরিমাপ ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বলে তিনি দাবি করেন। কতটুকু অক্সিজেন বা কার্বন ডাই-অক্সাইড থাকলে মৃত্যু ঘটতে পারে, সে বিষয়েও পরিষ্কার তথ্য নেই বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, নিহত এক শিশুর বাবা বলেন, তারা চান প্রকৃত দোষীদের শাস্তি হোক, তবে হাসপাতালটি বন্ধ করা না হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভুক্তভোগী পরিবারগুলোকে আজীবন বিনামূল্যে চিকিৎসা, চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি