চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ, মূল্যস্ফীতি থাকবে উচ্চ: এডিবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট সাময়িক সরবরাহ বিঘ্ন ধীরে ধীরে কমে আসবে, যা অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে।

শুক্রবার (১০ এপ্রিল) প্রকাশিত এডিবির সর্বশেষ এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনে এই পূর্বাভাস তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে ৩.৫ শতাংশ প্রবৃদ্ধির পর বাংলাদেশের জিডিপি চলতি অর্থবছরে ৪.০ শতাংশে উন্নীত হবে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে এটি আরও বেড়ে ৪.৭ শতাংশে পৌঁছাতে পারে।

এডিবির মতে, ভোগব্যয় ও বিনিয়োগ ধীরে ধীরে পুনরুদ্ধার হওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই উন্নতি দেখা দেবে। বিশেষ করে রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক হওয়া প্রবৃদ্ধিকে সহায়তা করবে।

এডিবি পূর্বাভাসে জানিয়েছে, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি প্রায় ৯ শতাংশের কাছাকাছি উচ্চ পর্যায়ে থাকতে পারে। আগামী অর্থবছরে এটি কিছুটা কমে ৮.৫ শতাংশে নামতে পারে।

চলতি হিসাবের ঘাটতি জিডিপির ০.৫ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে তা সামান্য বেড়ে ০.৬ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পেছনে আমদানি বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি সম্প্রসারণকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও প্রবাসী আয়ের প্রবাহ স্বল্পমেয়াদে স্থিতিশীল থাকবে বলে আশা করছে এডিবি। পাশাপাশি নির্বাচন-পরবর্তী সরকারি ব্যয়, রপ্তানি প্রবৃদ্ধি এবং ব্যবসাবান্ধব নীতিমালা অর্থনীতিকে সহায়তা করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এডিবি বলছে, সেবা খাতে পুনরুদ্ধার, কৃষিতে স্বাভাবিক উৎপাদন এবং শিল্প খাতে অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগের কারণে সামগ্রিক অর্থনীতি ধীরে ধীরে গতি পাবে। সামাজিক সুরক্ষা ব্যয় বৃদ্ধি এবং আর্থিক খাতের সংস্কারও এতে ভূমিকা রাখবে।

তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দাম বৃদ্ধি, শিপিং রুটে বিঘ্ন এবং সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হতে পারে। এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে এবং বাজেট ঘাটতিও সম্প্রসারিত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জ্বালানি ভর্তুকি বাড়লে বা মূল্য সমন্বয় সময়মতো না হলে সরকারের ওপর আর্থিক চাপ আরও বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে