‘দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে কোরআনের মাহফিল শোনার দরকার নেই’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমানের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে।

ভিডিওতে তিনি কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর এলাকায় কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদরাসার উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত মসজিদের ইসলামী জালসায় বক্তব্য দিতে গিয়ে বলেন, 'যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। কোরআন ও আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবে।'

বিস্তারিত বিতর্কের বিষয়ে মিজানুর রহমান দাবি করেন, ভিডিওতে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, 'আমি মাস দুয়েক আগে ওই জালসায় বক্তব্য দিয়েছিলাম। ভিডিওতে যেভাবে এসেছে, সেভাবে আমি বলিনি। আমি শুধু সবাইকে কোরআনের পথে আহ্বান জানিয়েছি।'

এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, 'জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে। ইসলামী জালসায় মানুষেরা কোরআন-হাদিস শুনতে যায়, সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া সমীচীন নয়।'

এর আগে, দেশের বিভিন্ন আসনের জামায়াত প্রার্থীদের ধর্মনির্ভর বক্তব্য নিয়ে একাধিকবার বিতর্ক দেখা দিয়েছে। সম্প্রতি ঝালকাঠি-১ আসনের প্রার্থী ফয়জুল হক এবং রংপুর-৪ প্রার্থী এটিএম আজম খানও সমালোচনার মুখে পড়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে