ঢাবিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে আসার যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সেই তরুণ গাজীপুরের একটি হত্যা মামলার প্রধান আসামি বলে দাবি করেছেন মামলার বাদী।

অভিযুক্ত তরুণের নাম আহমেদ রাকিব (মো. রাকিব)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার বাসিন্দা এবং কালিয়াকৈর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টিএসসি এলাকায় এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে যাচ্ছেন রাকিব। ভিডিওতে ভুক্তভোগী নারীকে কাঁদতে কাঁদতে অভিযোগ করতে শোনা যায়—পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসে তাঁরা হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হত্যা মামলার বাদীর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় সাব্বির হোসেন (২০) নামের এক তরুণকে কুপিয়ে এবং একটি ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। নিহত সাব্বির হোসেন কালিয়াকৈরের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা।

অভিযোগ অনুযায়ী, রাকিব ও তাঁর যমজ ভাই সাকিব সহযোগীদের নিয়ে সাব্বিরকে কুপিয়ে ছাদ থেকে ফেলে দেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সফিপুর জেনারেল হাসপাতাল রোডের ইউনিক টাওয়ারের একটি ফ্ল্যাটে বাবা–মায়ের সঙ্গে থাকতেন রাকিব ও সাকিব। ঘটনার দিন তাঁরা সাব্বিরকে নিয়ে ভবনের ছাদে যান এবং সেখানে হামলার পর নিচে ফেলে দেন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের বড় ভাই মো. মহিউদ্দিন আবির বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। তিনি অভিযোগ করেন, মামলার তদন্ত শেষে গাজীপুর ডিবি পুলিশ আদালতে অভিযোগপত্র দিলেও এখনো আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। তাঁর দাবি, আসামিদের প্রকাশ্যে চলাফেরা সত্ত্বেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, মামলাটি বর্তমানে গাজীপুর জেলা ডিবি পুলিশের তদন্তাধীন। ডিবি পুলিশের ওসি মো. হাসমত উল্লাহ বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কি না তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি