দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাসহ ৮ জন বিএনপি থেকে বহিষ্কার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাসহ আটজনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও কর্মকাণ্ড পরিচালনার দায়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও দলের আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং একই সঙ্গে দল থেকে পদত্যাগের কথাও জানান।

এ বিষয়ে গণমাধ্যমকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “যদি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তাতে বাধা দিতে পারব না। তবে মনোনয়নপত্র কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. রেল মন্ত্রণালয়কে কড়া বার্তা দিলেন আম্মার সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. রেল মন্ত্রণালয়কে কড়া বার্তা দিলেন আম্মার সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান