এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে আলোচনা চলছে: আখতার হোসেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের সিদ্ধান্তে দল আহত হয়েছে। তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে এখনো সেগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আসন বিন্যাস নিয়ে এখনো দলের মধ্যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দলের আহ্বায়ক আগেই জানিয়েছেন, এটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি নির্বাচনী সমঝোতা।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার বিষয়টিকে ‘এজেন্সির খেলা’ বলে মন্তব্য করেন। তাঁর অভিযোগ, আইনের ফাঁকফোকর দেখিয়ে নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে বলেও অভিযোগ করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব