হ্যারি কেনকে উদ্দেশ করে পরীমনির পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঢালিউড অভিনেত্রী পরীমনির একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটি প্রকাশের পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ পোস্টের সঙ্গে তিনি হ্যারি কেনের একটি ছবিও যুক্ত করেন।

পোস্টটি প্রকাশের পর ভক্ত ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মজার মন্তব্য করেছেন, আবার কেউ হ্যারি কেনকে নিয়ে পরীমনির এই পোস্টের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পরপরই পরীমনি এই পোস্টটি করেন।

এর আগে তিনি আরও একটি পোস্টে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল’। সেই পোস্টটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

হ্যারি কেনকে নিয়ে দেওয়া পোস্টে প্রায় দেড় লাখ প্রতিক্রিয়া পড়েছে এবং সেটি দেড় হাজারের বেশি বার শেয়ার হয়েছে। অন্যদিকে বিয়ে প্রসঙ্গে করা পোস্টে পৌনে দুই লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে এবং তা শেয়ার হয়েছে দেড় লাখেরও বেশি বার। এসব পোস্টের পর অনেক নেটিজেন ধারণা করছেন, পরীমনি হয়তো আবারও বিয়ের পিঁড়িতে বসতে পারেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ