ইবির বাসের সাথে পিকআপের সংঘর্ষ, পিকআপ চালক নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইসলামী বিশ্ববিদ্যাল য়ের (ইবি) ‘মুক্ত বাংলা’ নামক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের (নছিমন) সংঘর্ষে ঘটনায় চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে ইমরান (২৪) ।

বুধবার (২০ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে শৈলকূপা থানার গাড়াগঞ্জে সংলগ্ন বড়দাহ দাখিল মাদরাসার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবহন দপ্তর সূত্রে, সিডিউল অনুযায়ী বিকাল ৪ টার সময় ‘মুক্ত বাংলা’ নামক বিশ্ববিদ্যালয়ের বাস সাড়ে পাঁচটার দিকে ফিরতি পথে পিকআপ ভ্যানের (করিমন) সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে কুষ্টিয়া সদরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে ইবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, 'পিকআপ ভ্যান চালক ড্রাইভার আহত হওয়ার পর সকল ধরণের চিকিৎসা ভার বহনের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে মৃত্যুর পর কী ধরণের ক্ষতিপূরণ দেওয়া হবে সেই সিদ্ধান্ত আগামীকাল হবে। জানা গেছে, মৃত ব্যক্তির পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই ছিলেন।'

তিনি আরও বলেন, 'বর্তমানে বাস হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। আগামীকাল কথা শেষে নিয়ে আসা যাবে।'

মৃত্যুর খবর নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘এই ঘটনার সময়, ঘটনাস্থল ও প্রেক্ষাপট তুলে ধরে একটি রিপোর্ট দেওয়ার জন্য ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথম হসপিটালের আরএমও এর সাথে কথা বলেছিলাম। প্রপার ট্রিটমেন্টের অভাবে মৃত্যু কিনা জানতে চাইলে তারা জানায় রাস্তায় মৃত্যুবরণ করেছে। মৃত ব্যক্তিকে বাসায় পৌঁছে দেওয়া সহ অন্যান্য বিষয়ে প্রাথমিকভাবে সহযোগিতা করা হবে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক