ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বিশ্বজুড়ে শুরু হওয়া ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বড় পর্দায় (এলইডি স্ক্রিন) খেলা প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. এম. ইয়াকুব আলীর কাছে সংগঠনটির পক্ষ থেকে একটি লিখিত আবেদন ও স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, সাব্বিরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১১ জুন থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হলে বসবাস করায় হলের সীমিত সুযোগ-সুবিধার কারণে সবার পক্ষে নিজস্ব ডিভাইস বা টেলিভিশন রুমে বসে স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করা সম্ভব হয় না।

স্মারকলিপিতে আরও বলা হয়, ক্যাম্পাসের মুক্তমঞ্চ বা অন্য কোনো উপযুক্ত উন্মুক্ত স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।

শাখা ছাত্রদলের নেতারা বলেন, “বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়েই আমরা প্রশাসনের কাছে এই আবেদন করেছি। ক্যাম্পাসে এলইডি স্ক্রিন স্থাপন করা হলে তা শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ বৃদ্ধির পাশাপাশি একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

স্মারকলিপি গ্রহণ শেষে উপ-উপাচার্য (রুটিন দায়িত্বে) অধ্যাপক ড. ইয়াকুব আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। শিক্ষার্থীদের দাবি তাঁর কাছে তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খেলা দেখার ব্যবস্থা করা যায় কি না কিংবা কোনো স্পন্সরের মাধ্যমে উদ্যোগ নেওয়া সম্ভব কি না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি