ইবিতে গুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় শাখা ছাত্রদল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'সি' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক গঠন করেছে শাখা ছাত্রদল।

শুক্রবার(২৭ মার্চ) ইবি মেইন গেইটে এ হেল্প ডেস্কটি শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে।

জানা যায়, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল,পানি, কলম, স্যালাইন, ওষুধ, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, 'আমরা ছাত্রদলের কাছ থেকে মানবিক সহায়তা পেয়েছি। তারা বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাদের সাহায্য করছেন। অচেনা একটা জায়গায় এ ধরনের তথ্য ভর্তি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই উপকারী।'

এক অভিভাবক বলেন, 'হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের সাহায্য করছেন। আমাদের বসার জায়গা করে দিয়েছেন। কিছু প্রয়োজন হলে তাদের বলার সঙ্গে সঙ্গেই সেটা পাচ্ছি। প্রচন্ড গরম থাকায় খাবার স্যালাইনসহ অন্যান্য সুপীয় পানির ব্যাবস্থায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আসলেই ভালো একটা ব্যাপার।'

এ বিষয়ে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, 'আজ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর নেতৃত্ব দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কতৃক প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়। আজকের ভর্তি কার্যক্রমকে সহজতর করার জন্য আমরা এখানে অভিভাবক কর্নার করেছি। যেখানে অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য আমরা সুপেয় পানির, প্রাথমিক ওষুধ এবং কলমের ব্যবস্থা করেছি। আমরা চাই একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আজকের কার্যক্রম যেন সমাপ্ত হয়।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি