ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে তালিম-তারবিয়াত ও ইফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে তালিম-তারবিয়াত ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনটির শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে, সেক্রেটারি এস এম শামীম ও সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিক, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা, অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ আল মাহদী, আস-সিরাহ আন-নববিয়্যাহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান, কুষ্টিয়ার আফসার উদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রেজওয়ানুল করিমসহ সংগঠনটির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, "রমজান শুধু সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাস।"

বক্তারা আরও উল্লেখ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর স্বপ্ন বাস্তবায়নের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। "ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ, গবেষণাভিত্তিক ও নৈতিকতায় সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তালাবায়ে আরাবিয়া নিরলসভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।"

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি