আন্তর্জাতিক

ইরানের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

ইরানের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের একটি জ্বালানি তেলের গুদামে হামলা চালানোর পর শহরের আকাশ ঘন কালো ধোঁয়া ও মেঘে ঢেকে গেছে। এর প্রভাব হিসেবে রোববার সকালে রাজধানীর মানুষরা কালো বৃষ্টি লক্ষ্য করেছেন, যা সম্ভবত তেলের সাথে মিশ্রিত।

২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে চীন

মধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে চীন

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন এর খবরে বলা হয়, ওয়াং ই ইরানকে আশ্বস্ত করে বলেন, বেইজিং চীন-ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয় এবং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ সুরক্ষার পক্ষেও অবস্থান পুনর্ব্যক্ত করেন।

২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেলের দাম ব্যারেল প্রতি ছাড়াল ১০০ ডলার, বিশ্ববাজারে অস্থিরতা

মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেলের দাম ব্যারেল প্রতি ছাড়াল ১০০ ডলার, বিশ্ববাজারে অস্থিরতা

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে সোমবার (৯ মার্চ) বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। একই সঙ্গে বড় ধরনের দরপতন দেখা গেছে বিশ্ব শেয়ারবাজারেও। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের সরবরাহ বিশ্ববাজার থেকে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে জ্বালানি বাজারে চাপ দ্রুত বেড়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

দেশটির সংবিধান অনুযায়ী, ৮৮ জন শীর্ষ ধর্মীয় আলেমের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট ভোটাভুটির মাধ্যমে নতুন সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ বৈঠকে এই পরিষদের সদস্যরা মোজতবা খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। নতুন নেতার প্রতি দেশবাসীকে সমর্থন জানানোর আহ্বানও জানিয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার স্ত্রী ও মেয়েসহ আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান।

২৫ জুলাই, ২০২৬
নতুন নেতৃত্বে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

নতুন নেতৃত্বে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রথম প্রকাশ করে। একই সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করা হয়, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটির গায়ে লেখা রয়েছে, “আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।” বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে নতুন নেতার প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য এবং ইসরায়েলবিরোধী কঠোর অবস্থানের প্রতীকী বার্তা দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পের হুমকির দিনই বিধ্বস্ত ইরানের প্রশিক্ষণ বিমান, পাইলট নিহত

ট্রাম্পের হুমকির দিনই বিধ্বস্ত ইরানের প্রশিক্ষণ বিমান, পাইলট নিহত

প্রাথমিকভাবে জানা গেছে, হামাদান প্রদেশে একটি রাত্রীকালীন প্রশিক্ষণ মিশন পরিচালনার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুর্ঘটনাটি হামাদান ও মার্কাজি প্রদেশের মধ্যবর্তী নওবারান জেলায় ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

২৫ জুলাই, ২০২৬
সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: নিহত দুইজনই বাংলাদেশি

সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: নিহত দুইজনই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই ব্যক্তির পরিচয় নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রথমে একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হলেও পরে নিশ্চিত করা হয়েছে, নিহত দুজনই বাংলাদেশি। রোববার (৮ মার্চ) সৌদি আরবে সংঘটিত এ হামলার পর প্রাথমিকভাবে সৌদি কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহতদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি।

২৫ জুলাই, ২০২৬
মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল

মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে পরিচিত বৈশ্বিক আমদানি শুল্ক বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছে আমেরিকান সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টস-এর নেতৃত্বাধীন বেঞ্চ ৬–৩ ভোটে এই রায় দেন। রায়ে বলা হয়, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের আওতায় প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছিলেন, তা তাঁর সাংবিধানিক ও আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছে।

২৫ জুলাই, ২০২৬
যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে: কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ইরানের হামলা

যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে: কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ইরানের হামলা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে একাধিক হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার ঘণ্টা আগে কাতারকে লক্ষ্য করে একাধিক মিসাইল নিক্ষেপ করা হয়। তবে কাতার কর্তৃপক্ষ দাবি করেছে, এসব মিসাইল আকাশেই ভূপাতিত করা হয়েছে। আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, রাজধানী দোহার আকাশে অন্তত ১২টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে বাহরাইনের সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

২৫ জুলাই, ২০২৬
ভোটে হেরে বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইলেন প্রার্থীর স্ত্রী

ভোটে হেরে বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইলেন প্রার্থীর স্ত্রী

ভারতের তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের পৌর নির্বাচনে পরাজয়ের পর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী জাদি তিরুপতির স্ত্রী রূপা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রার্থীর স্ত্রী রূপা খাতা কলম নিয়ে ভোটারদের কাছে গিয়ে ঈশ্বরের নামে শপথ করিয়ে জিজ্ঞেস করছেন তারা কি তিরুপতিকে ভোট দিয়েছেন কি না। অভিযোগ অনুযায়ী, যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করেছেন, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি করে ফেরত চাওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
সুনির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে ইরানে মার্কিন হামলা হতে পারে

সুনির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে ইরানে মার্কিন হামলা হতে পারে

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনায় রেখেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বার্তা সংস্থা রয়টার্স–কে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও সঙ্গীকে হত্যার দায়ে ভারতে ৩ জনের মৃত্যুদণ্ড

ইসরায়েলি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও সঙ্গীকে হত্যার দায়ে ভারতে ৩ জনের মৃত্যুদণ্ড

ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্ণাটকের কোপ্পাল জেলার গঙ্গাবতী জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। ২০২৫ সালের মার্চ মাসে সংঘটিত ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডকে আদালত ‘বিরল থেকে বিরলতম’ অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে