ইরানে আর শাসকশ্রেণির পরিবর্তন নয়, শাসকদের আচরণ পরিবর্তন হলেই খুশি ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর শত শত ক্ষেপণাস্ত্র বর্ষণ করছেন, তখন সবার মুখে একটি প্রশ্ন—তিনি কি ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের পথে হাঁটছেন? মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর সিনিয়র করেসপন্ডেন্ট নাহাল তুসির বিশ্লেষণ বলছে, ট্রাম্পের এই যুদ্ধের লক্ষ্য মোটাদাগে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ নয়, বরং শাসকদের ‘আচরণ পরিবর্তন’। ট্রাম্পের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেয়ে তাঁর বশ্যতা স্বীকারকারী সরকার বেশি গুরুত্বপূর্ণ, সেটি স্বৈরশাসক হলেও তাঁর আপত্তি নেই।

পেন্টাগন এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে, ইরাক বা আফগানিস্তানের মতো ‘স্টেট বিল্ডিং’ বা নতুন রাষ্ট্র গঠনের ঝামেলায় ট্রাম্প জড়াতে চান না। একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘আমাদের কাছে রেজিম চেঞ্জের নতুন সংস্করণ হলো শাসকশ্রেণির আচরণ পরিবর্তন। অর্থাৎ, ইরানের রাজনৈতিক কাঠামো বা আইআরজিসির মতো প্রতিষ্ঠানগুলো টিকে থাকলেও যদি তারা আমেরিকার স্বার্থবিরোধী কাজ (যেমন পারমাণবিক কর্মসূচি বা সন্ত্রাসবাদে অর্থায়ন) বন্ধ করে দেয়, তবে ট্রাম্প তাতেই সন্তুষ্ট হতে পারেন। একে অনেকে ‘রেজিম ট্রান্সফরমেশন’ বা শাসনব্যবস্থার রূপান্তর হিসেবেও দেখছেন।

ভেনেজুয়েলায় ট্রাম্পের কৌশল সফল হয়েছে। নিকোলাস মাদুরোকে বন্দি করে নিউইয়র্কে নিয়ে আসার পর তাঁর স্থলাভিষিক্ত ডেলসি রদ্রিগেজ এখন আমেরিকার সঙ্গে জ্বালানি ও বন্দি মুক্তি নিয়ে কাজ করছেন। ট্রাম্প তাঁকে ‘নতুন বন্ধু’ হিসেবেও অভিহিত করেছেন। কিউবার ক্ষেত্রেও ট্রাম্প সামরিক হামলা না চালিয়ে ‘ইকোনমিক চোক হোল্ড’ বা অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করার নীতি নিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আভাস দিয়েছেন, কিউবা যদি ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করে, তবে আমেরিকা সাহায্য করতে রাজি। অর্থাৎ, পুরো শাসনব্যবস্থা একবারে বদলানোর চেয়ে তাদের আচরণকে মার্কিন স্বার্থের অনুকূলে আনাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য।

ইরানের ক্ষেত্রে ট্রাম্পের বাজি অনেক বেশি বিপজ্জনক। খামেনিকে হত্যার পর ট্রাম্প এখনো বলছেন, তিনি ইরানের অবশিষ্ট নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে রাজি। কিন্তু ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইরান আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসবে না। ট্রাম্পের আশা হলো ইরানের সশস্ত্র বাহিনী হয়তো ‘ইরানি দেশপ্রেমিকদের’ সাথে মিশে গিয়ে একটি নতুন ভারসাম্য তৈরি করবে। কিন্তু বাস্তবে যদি কোনো নেতৃত্ব আলোচনা করতে রাজি না হয়, তবে ইরান একটি ‘ফেইলড স্টেট’ বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা হবে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় আতঙ্ক।

ট্রাম্পের পররাষ্ট্রনীতির একটি বড় অংশ হলো ব্যক্তিগত রসায়ন। ভেনেজুয়েলার রদ্রিগেজের সঙ্গে তার সখ্যতা যেভাবে কাজ করছে, ইরানেও তিনি এমন কাউকে খুঁজছেন যিনি তার শর্ত মেনে নিয়ে ব্যক্তিগতভাবে তার আস্থা অর্জন করবেন। ট্রাম্পের কাছে ‘আমেরিকান ভ্যালুজ’ (গণতন্ত্র বা মানবাধিকার)-এর চেয়ে ‘আমেরিকান ইন্টারেস্ট’ (নিরাপত্তা ও ব্যবসা) অনেক বেশি অগ্রাধিকার পায়।

ট্রাম্পের বর্তমান সামরিক অভিযান কেবল ইরান ধ্বংস করা নয়, বরং দেশটির ডিএনএ বদলে দেওয়ার চেষ্টা। তিনি চান তেহরান যেন এমনভাবে আচরণ করুক, যা ওয়াশিংটনের জন্য হুমকিস্বরূপ নয়। যদি ইরান, ভেনেজুয়েলা বা কিউবার অবশিষ্টাংশ ট্রাম্পের শর্তে মাথা নত করে, তবে ট্রাম্প হয়তো তাদের টিকে থাকতে দেবেন। কিন্তু এই ‘বিহেভিয়ার চেঞ্জ’ বা আচরণ পরিবর্তন শেষ পর্যন্ত দেশগুলোর সাধারণ মানুষের জন্য রাজনৈতিক স্বাধীনতা আনবে কি না, সেই প্রশ্ন থেকেই যায়। পলিটেকো থেকে অনুবাদ- আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে