ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান অভিযোগ করেছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় সাম্প্রতিক হামলার পেছনে সরাসরি জড়িত রয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন ইরানের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

ওই কর্মকর্তা হামলাটিকে ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী অভিযান হিসেবে উল্লেখ করে বলেন, 'ইসরায়েল নিজেদের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক ও আঞ্চলিক দৃষ্টি সরাতেই এমন পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে।'

তিনি দাবি করেন, ইরান পূর্বেই ঘোষণা দিয়েছে যে তারা মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে; তবে আরামকোর তেল স্থাপনা কখনোই তাদের হামলার তালিকায় ছিল না।

তিনি আরও বলেন, 'আঞ্চলিক দেশগুলোর তেল অবকাঠামোতে আঘাত হানার কোনো পরিকল্পনা তেহরানের নেই। বরং ইসরায়েল ইরানকে দায়ী করে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।'

ইরানি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওই সামরিক কর্মকর্তা দাবি করেন, ইসরায়েলের পরবর্তী সম্ভাব্য ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের লক্ষ্য হতে পারে সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ বন্দর। তাঁর ভাষ্য, ভবিষ্যতে সেখানে হামলা চালিয়ে তার দায়ভার ইরানের ওপর চাপানোর পরিকল্পনা থাকতে পারে।

এদিকে, এ অভিযোগের বিষয়ে ইসরায়েল বা সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেছে, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে।

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিদ্যমান উত্তেজনার মধ্যে আরামকোতে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে