মধ্যপ্রাচ্য সংকটে টানা তৃতীয় দিনও বাড়লো জ্বালানি তেলের দাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় টানা তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো অঞ্চলজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল হুমকির মুখে পড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭০ ডলার বেড়ে ৭৯ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়েছে।

এর আগে, সোমবার লেনদেন চলাকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৩৭ ডলার পর্যন্ত ওঠে, যা গত বছরের জানুয়ারির পর সর্বোচ্চ। দিনশেষে এ তেলের দাম ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে বাজার বন্ধ হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এ তেলের দাম ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান আইজি গ্রুপের বিশ্লেষক টনি সিকামোর রয়টার্সকে বলেন, 'বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমার তেমন কোনো ইঙ্গিত নেই। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে এবং ইরান আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিচ্ছে। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে।'

এদিকে, জ্বালানি তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান কাতার এনার্জি তাদের একটি স্থাপনায় সামরিক হামলার পর উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে