সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, নিরাপত্তা পরিষদে তীব্র নিন্দা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মঘোষিত সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য দেশ।

সোমবার নিউইয়র্কে জরুরি বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ ইসরায়েলের এই সিদ্ধান্তের সমালোচনা করে।

বৈঠকে অংশ নেওয়া সোমালিয়ার রাষ্ট্রদূত আবু বকর দাহির ওসমান ইসরায়েলের পদক্ষেপকে আগ্রাসন আখ্যা দিয়ে অভিযোগ করেন, এটি গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

আরব লিগের প্রতিনিধি মাজেদ আবদেলফাত্তাহ আবদেল আজিজ বলেন, 'এই স্বীকৃতি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বা সোমালিয়ার উত্তরে সামরিক ঘাঁটি স্থাপনের যে কোনো চেষ্টা বন্ধ করতে হবে।'

পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, চীন ও যুক্তরাজ্যসহ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোও সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন ব্যক্ত করে।

চীনা প্রতিনিধি সান লেই বলেন, 'অন্য দেশের বিচ্ছিন্নতাবাদকে কোনো রাষ্ট্রের ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।'

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিজস্ব কূটনৈতিক সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে।

মার্কিন প্রতিনিধি ট্যামি ব্রুস বলেন, 'যেকোনো দেশ যেকোনো দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের অধিকার রাখে।'

যদিও, তিনি ফিলিস্তিনকে উদাহরণ হিসেবে টেনে নিরাপত্তা পরিষদের ‘দ্বিমুখী আচরণ’ বলে অভিযোগ করেছেন।

১৯৯১ সালে গৃহযুদ্ধের পর সোমালিল্যান্ড স্বাধীনতা ঘোষণা করলেও দীর্ঘ তিন দশক কোনো দেশ এ স্বীকৃতি দেয়নি। এবার ইসরায়েলের পদক্ষেপ নতুন উত্তেজনা তৈরি করেছে আন্তর্জাতিক মহলে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি