হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হলো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তোলা হচ্ছে। তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার কিছুক্ষণ আগে নিউইয়র্কের আদালতের নিকটবর্তী একটি হেলিপোর্টে অবতরণ করেছে। সোমবার তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি প্রকাশিত ফুটেজে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় মাদুরোর পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। হেলিকপ্টার থেকে নামার পর তাঁকে কড়া নিরাপত্তায় একটি ভ্যানে তোলা হয়, যেখান থেকে তাঁকে আদালতে নেওয়া হবে। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও দেখা গেছে।

এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যায়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোকে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাঁকে তোলা হতে পারে।

আটকের পর নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। সেখান থেকেই আজ তাঁকে আদালতে হাজির করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি