কাতারের আল উদেইদে নিরাপত্তা সতর্কতা কমিয়েছে যুক্তরাষ্ট্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটির নিরাপত্তা সতর্কতার মাত্রা কমানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বুধবার উচ্চমাত্রার সতর্কতা জারির পর বৃহস্পতিবার পরিস্থিতি সম্পর্কে অবহিত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, বর্তমানে আল উদেইদ বিমানঘাঁটির নিরাপত্তা সতর্কতার স্তর আগের তুলনায় কমানো হয়েছে। একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, বুধবার যেসব মার্কিন বিমান নিরাপত্তাজনিত কারণে ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো ধীরে ধীরে আবার ঘাঁটিতে ফিরতে শুরু করেছে।

এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে কথা বলা দুজন কূটনৈতিক সূত্র জানান, বুধবার যেসব মার্কিন সদস্যকে আল উদেইদ বিমানঘাঁটি ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, তাদের মধ্যেও কিছুজনকে পুনরায় ঘাঁটিতে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি