বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিক্ষোভে অংশ নেওয়া কিংবা বিক্ষোভকারীদের সহায়তাকারীদের ‘মোহারেব’ বা ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে বলে সতর্ক করেছেন ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ। দেশটির আইন অনুযায়ী,  এই অভিযোগের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

শনিবার (১০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, শুধু সরাসরি বিক্ষোভে অংশগ্রহণকারীরাই নন, যারা ‘দাঙ্গাকারীদের সহায়তা করেছেন’, তারাও একই অভিযোগের মুখোমুখি হবেন।

ইরানের দণ্ডবিধির ১৮৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়ায়, তাহলে জেনে-বুঝে সেই গোষ্ঠীকে সহায়তাকারীরাও ‘মোহারেব’ হিসেবে বিবেচিত হতে পারেন—এমনকি তারা সরাসরি সশস্ত্র কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও।

দণ্ডবিধির ১৯০ নম্বর অনুচ্ছেদে ‘মোহারেব’-এর জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসি, ডান হাত ও বাঁ পা কেটে ফেলা অথবা স্থায়ীভাবে দেশের অভ্যন্তরে নির্বাসন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা উপেক্ষা করে দেওয়া এই বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রপক্ষকে কোনো বিলম্ব না করে দ্রুত অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে। যারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে এবং বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ‘দৃঢ় ও চূড়ান্ত’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা বা সহানুভূতি দেখানো হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

মার্কিনভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৩০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার থেকে রাজধানী তেহরানে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং অনেক এলাকায় টেলিফোন যোগাযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি বিক্ষোভ জোরদারের আহ্বান জানিয়েছেন। শনিবার ও রোববার রাস্তায় নামতে জনগণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বিক্ষোভকারীদের শাহ আমলের প্রতীক সিংহ-সূর্য চিহ্নযুক্ত পুরোনো ইরানি পতাকা ও অন্যান্য জাতীয় প্রতীক বহনের আহ্বান জানান, যাতে জনগণ ‘জনসাধারণের স্থানগুলো নিজেদের বলে দাবি করতে পারে’।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতনের মধ্য দিয়ে এই বিক্ষোভের সূত্রপাত হয়। একপর্যায়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য ১৪ লাখের নিচে নেমে যায়। শুরুতে এটি অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হলেও ধীরে ধীরে তা ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি