ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারলে বিশ্বের ৫৫ শতাংশ তেল নিয়ন্ত্রণ করতে পারে আমেরিকা: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ভেনেজুয়েলার তেল খাতে মার্কিন কোম্পানিগুলো পুনরায় প্রবেশের সুযোগ পেলে বিশ্বের মোট তেল উৎপাদনের অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। তবে ২০০০–এর দশকে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো চাভেজের শাসনামলে দেশটিতে মার্কিন কোম্পানিগুলোর সম্পদ জাতীয়করণ করা হয়। ট্রাম্প এই জাতীয়করণকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে ভেনেজুয়েলার অর্থনীতি ধসে পড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মাদক পাচারের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার হোয়াইট হাউসে এক্সনমোবিল, শেভরন ও কনোকোফিলিপসসহ বড় তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে কাজ করতে যাচ্ছে এবং দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠনের সুযোগ পাবে মার্কিন কোম্পানিগুলো। তাঁর ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় তেল উৎপাদন এমন পর্যায়ে নেওয়া সম্ভব, যা আগে কখনো দেখা যায়নি। তিনি বলেন, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের তেল একত্র হলে বিশ্বের প্রায় ৫৫ শতাংশ তেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।

বৈঠক শেষে ট্রাম্প জানান, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল খাতে অন্তত ১০ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।

তবে এক্সনমোবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যারেন উডস বলেন, ভেনেজুয়েলার জ্বালানি খাতের আইন-কানুন ও কাঠামোতে মৌলিক পরিবর্তন না এলে সেখানে বিনিয়োগ সম্ভব নয়।

ভেনেজুয়েলা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে মার্কিন কোম্পানিগুলোকে তেল খাতে প্রবেশের অনুমতি দেয়নি। তবে প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের সঙ্গে জ্বালানি প্রকল্পে কাজ করতে তারা আগ্রহী।

এদিকে ভেনেজুয়েলার অনেক কর্মকর্তা ট্রাম্পের এই পরিকল্পনাকে দেশের প্রাকৃতিক সম্পদ ‘চুরি’ করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। তারা মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন।

গত সোমবার মার্কিন আদালতে হাজির হলে নিকোলা মাদুরো তাঁর বিরুদ্ধে আনা মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করেন। সূত্র: আরটি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি