আন্তর্জাতিক
পোল্যান্ডের কয়লাখনিতে গ্যাস লিক হয়ে নিহত ২
পোল্যান্ডের একটি কয়লাখনিতে মিথেন গ্যাস লিক হয়ে দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে। খনি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ পোল্যান্ডের সিলেসিয়া অঞ্চলের প্নিওভেক খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াসত্রজেবস্কা স্পোলকা ভেগলোয়া (জেএসডব্লিউ)। জেএসডব্লিউ জানিয়েছে, নিহত দুই শ্রমিকই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং দুর্ঘটনার সময় তারা ভূপৃষ্ঠের ৮৩০ মিটার (২ হাজার ৭২৩ ফুট) নিচে কাজ করছিলেন। অন্য আটজনকে উদ্ধার করা হয়েছে।
মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ
জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন করছে। অন্যদিকে মানুষকে ভোট থেকে বিরত রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলোও একই ধরনের কৌশল ব্যবহার করছে। খবর এএফপি। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে ভোট দিতে বাধ্য করার ক্ষেত্রে জনগণের প্রতি নৃশংস সহিংসতা বন্ধের পাশাপাশি ভিন্নমত প্রকাশের কারণে মানুষকে গ্রেফতার থামাতে হবে।
বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন
বাংলাদেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসা আবেদনের শর্ত শিথিল করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত
তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শীর্ষ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই আল-হাদ্দাদকে বহনকারী দাসো ফ্যালকন–৫০ মডেলের প্রাইভেট জেটটি দুর্ঘটনায় পড়ে। তুরস্কের কর্মকর্তারা জানান, উড্ডয়নের পর বিমানে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় এবং জরুরি অবতরণের অনুরোধ করা হয়।
পেনসিলভানিয়ায় নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির সিলভার লেক নার্সিং হোমে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের ধারণা, গ্যাস লিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। বিস্ফোরণে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা বহু বাসিন্দা আটকা পড়েন।
গাজায় তীব্র ওষুধ সংকট, হাসপাতালে বাড়ছে মৃত্যু
ইসরাইলের দীর্ঘমেয়াদি অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে ফিলিস্তিনের গাজা অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থা চরম সংকটে পড়েছে। শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা এবং স্থানীয় হাসপাতাল সূত্র জানাচ্ছে, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাবে হাজারো রোগী মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ বলেন, 'গাজার হাসপাতালগুলোর অবস্থা এখন করুণ ও ভয়াবহ। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় গুরুতর রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।'
অরুণাচল প্রদেশ দখলে চীনের ভয়ঙ্কর পরিকল্পনা, পেন্টাগনের প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বার্ষিক প্রতিবেদনে ভারতের অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের গোপন ও কৌশলগত পরিকল্পনার তথ্য উঠে এসেছে। পেন্টাগনের দাবি, ভারতের এই ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করাকে চীন তাদের অন্যতম ‘মূল লক্ষ্য’ হিসেবে নির্ধারণ করেছে। ২০৪৯ সালের মধ্যে ‘চীনা জাতির মহান পুনর্জাগরণ’ অর্জনের যে নীলনকশা বেইজিং তৈরি করেছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে অরুণাচল, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কর্ণাটকে স্লিপার বাস–ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ১০
ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একটি স্লিপার বাস ও কনটেইনার ট্রাকের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় মহাসড়ক–৪৮ (এনএইচ–৪৮)-এ এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে থাকা সিবার্ড কোচ কোম্পানির একটি স্লিপার বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ট্রাকটি হঠাৎ ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’
গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের জন্য অধীর অপেক্ষা নিয়ে সময় গুনছেন ফিলিস্তিনিরা।উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনায় গাজাবাসীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তবে তাঁদের মধ্যে কাজ করছে শঙ্কাও।গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের জন্য অধীর অপেক্ষা নিয়ে সময় গুনছেন ফিলিস্তিনিরা।উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনায় গাজাবাসীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তবে তাঁদের মধ্যে কাজ করছে শঙ্কাও।
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে
ওয়াশিংটন পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি সেখানেই তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ শেষে সেদিনই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্পট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া এবং ট্রাম্প পরিবারের অন্য সদস্যদের নিয়ে ইউএস এয়ার ফোর্সের একটি উড়োজাহাজ স্থানীয় সময় শনিবার ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা নিকোল পাউলিনো। সম্প্রতি নিজের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে তিনি যে তথ্য জানতে পারেন, তাতে তাঁর মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছিল। তিন সন্তানের জননী এই নারী বলেন, জীবনে এতটা হতবাক তিনি আগে কখনো হননি।
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা
যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে আজ রোববার বন্ধ হয়ে গেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।