শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্কভুক্ত দেশগুলোর প্রধান প্রাণিসম্পদ কর্মকর্তাদের ১০ম ফোরাম সভা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩


দক্ষিণ এশিয়ায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়েছে সার্কভুক্ত দেশগুলোর প্রধান প্রাণিসম্পদ কর্মকর্তাদের (সিভিও) ১০ম ফোরাম সভা।

বৃহস্পতিবার (১৮ জুন) শুরু হওয়া দুই দিনব্যাপী এ সভার যৌথ আয়োজক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সচিবালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন বিভাগ, শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগ, বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

সভায় বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান প্রাণিসম্পদ কর্মকর্তারা অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। দক্ষিণ এশিয়ায় টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার উন্নয়নে প্রাণিস্বাস্থ্য সেবার আঞ্চলিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোই এ সভার মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কার কৃষি, প্রাণিসম্পদ, ভূমি ও সেচ মন্ত্রণালয়ের সচিব ডি.পি. বিক্রমাসিংহে অংশগ্রহণকারী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি বলেন, প্রাণিস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা খাদ্যনিরাপত্তা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার তাঁর বক্তব্যে শ্রীলঙ্কা সরকারকে টানা দ্বিতীয়বারের মতো এ গুরুত্বপূর্ণ কারিগরি সভার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং প্রাণিসম্পদ খাতে কারিগরি, লজিস্টিক ও আর্থিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান।

শ্রীলঙ্কার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস. পিয়াসিরি দেশের প্রাণিস্বাস্থ্য খাতে সাম্প্রতিক সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। তিনি সদস্যরাষ্ট্রগুলোর প্রধান প্রাণিসম্পদ কর্মকর্তা, সার্ক সচিবালয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

এ সময় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রতিনিধি ড. তোমোকো ইশিবাশি সভার আয়োজনের জন্য সার্ক সচিবালয়, সার্ক কৃষি কেন্দ্র ও শ্রীলঙ্কা সরকারকে অভিনন্দন জানান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. স্কট নিউম্যান তাঁর বক্তব্যে এ ফোরামকে দক্ষিণ এশিয়ার প্রাণিস্বাস্থ্য উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কারিগরি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি এটিকে সার্কের অন্যতম সফল উদ্যোগ বলেও অভিহিত করেন।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ সদস্যদেশগুলোর প্রতিনিধিদের স্বাগত জানিয়ে কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম এবং সদস্যরাষ্ট্রগুলোর প্রতি অঙ্গীকারের বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটির চেয়ারম্যান ও শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ড. এস. কুরুগালা ধন্যবাদ জ্ঞাপন করেন।

দুই দিনব্যাপী এ ফোরামে প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাপনা, সীমান্তবর্তী রোগ প্রতিরোধ, খাদ্যনিরাপত্তা এবং প্রাণিসম্পদ খাতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সভার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রাণিস্বাস্থ্য ও প্রাণিসম্পদ উন্নয়নে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি