মক্কা-মদিনায় সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার নির্ধারিত এলাকায় বিদেশি মুসলিমদের সম্পত্তি কেনার সুযোগ দিয়েছে সৌদি আরব। দীর্ঘদিনের বিধিনিষেধ শিথিল করে এ-সংক্রান্ত নতুন নীতিমালার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি সৌদি মন্ত্রিসভা বিদেশিদের সম্পত্তির মালিকানা বিষয়ে নতুন বিধিমালা এবং অনুমোদিত এলাকার তালিকা অনুমোদন করেছে। একই দিনে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি বিদেশি নাগরিকদের আবেদন গ্রহণের জন্য ‘সৌদি প্রোপার্টিজ’ নামে একটি সরকারি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে।

এর আগে ২০০০ সাল থেকে কার্যকর আইনে সৌদি নাগরিক ছাড়া অন্য কারও জন্য মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার সুযোগ ছিল না। শুধু উত্তরাধিকার বা ধর্মীয় দানসংক্রান্ত সীমিত কয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছিল।

নতুন নীতিমালা অনুযায়ী, কেবল মুসলিমরাই মক্কা ও মদিনার নির্ধারিত এলাকায় সম্পত্তি কিনতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের মুসলিম নাগরিক, সৌদি আরবে বসবাসকারী অথবা বিদেশে অবস্থানকারী—উভয়েই এ সুবিধা পাবেন। তবে অমুসলিমদের জন্য এই দুই পবিত্র নগরীতে সম্পত্তির মালিকানা আগের মতোই নিষিদ্ধ থাকবে।

তবে পুরো মক্কা ও মদিনাজুড়ে এ সুযোগ দেওয়া হয়নি। সরকার নির্ধারিত বিশেষ এলাকাগুলোতেই সম্পত্তি কেনা যাবে। মক্কার অনুমোদিত এলাকাগুলোর মধ্যে রয়েছে জাবাল ওমর, আবরাজ মক্কা, আল-মানার, বুরজ আজইয়াদ, কিং সালমান গেট, তিলাল ভিলেজ, ধাখির মক্কা, দাহিয়াত সুমু, মাসার এবং মক্কা জোন-১ ও জোন-২।

মদিনার অনুমোদিত এলাকাগুলোর মধ্যে রয়েছে রুয়া আল-মদিনা, ডাউনটাউন মদিনা, দিয়ার আল-মাকার, আল-ঘুররা, আল-মাহওয়া, দারাত আল-হিজরা এবং মদিনা জোন-১ ও জোন-২।

বিদেশে অবস্থানকারী আবেদনকারীদের সৌদি দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ করে অনলাইনে আবেদন করতে হবে। আর সৌদি আরবে বসবাসকারীরা ইকামা নম্বর ব্যবহার করে আবেদন করতে পারবেন।

এ ছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সম্পত্তি কেনার মাধ্যমে সৌদির প্রিমিয়াম রেসিডেন্সি সুবিধাও পাওয়া যাবে। এ ক্ষেত্রে সম্পত্তিটি আবাসিক হতে হবে, নির্মাণকাজ সম্পন্ন থাকতে হবে, মূল্য কমপক্ষে ৪০ লাখ সৌদি রিয়াল হতে হবে এবং কোনো ঋণ ছাড়াই সম্পূর্ণ অর্থ পরিশোধ করে তা কিনতে হবে।

সৌদি সরকারের মতে, এই উদ্যোগ দেশটির ‘ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার অংশ। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আবাসন খাতের বিকাশ এবং উমরাকেন্দ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সৌদি আরব ২০৩০ সালের মধ্যে বছরে ৩ কোটি উমরাযাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্য নির্ধারণ করেছে। নতুন এই নীতিমালার ফলে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, মিসরসহ বিভিন্ন দেশের মুসলিমদের জন্য মক্কা ও মদিনায় সম্পত্তির মালিক হওয়ার নতুন সুযোগ তৈরি হলো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ