ওমরাহ শেষে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল প্রবাসী যুবকের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত হানিফ মিয়া (৩৫) ওমরাহ পালন শেষে সহকর্মীদের নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।

পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওমরাহ শেষ করে ফেরার পথে প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়িয়ে ছিলেন হানিফ ও তার সঙ্গীরা। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসে।

সঙ্গে থাকা তিন বাংলাদেশি সহকর্মী সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচতে পারলেও হানিফ ঘটনাস্থলেই নিহত হন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে তার দাদি মারা গেলে তার নামে ওমরাহ পালন করতে যান তিনি। সেই ওমরাহ শেষে সহকর্মীদের নিয়ে কর্মস্থলে ফেরার পথেই ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।

স্বজনরা জানান, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন সবার বড়। আর মাত্র এক মাস পর দেশে ফেরার কথা ছিল তার। পরিবারে বিয়ের প্রস্তুতিও চলছিল। সম্ভাব্য পাত্রী দেখার কাজও প্রায় শেষের দিকে ছিল। কিন্তু বিয়ের আনন্দের অপেক্ষা এখন পরিবারটির জন্য পরিণত হয়েছে গভীর শোকে।

হানিফের কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়েছে। তিনি মরদেহ দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে হানিফের স্বজনরা সরকারের কাছেও মরদেহ দেশে আনতে সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ