সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। নিয়ন্ত্রক চ্যালেঞ্জ এবং নতুন পণ্য বাজারে আনতে বিলম্বের কারণে ব্যয় কমিয়ে মুনাফা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার বিএটি জানায়, তারা প্রায় সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে। একই সঙ্গে অ্যাকসেঞ্চারসহ বিভিন্ন তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৩ হাজার পদ স্থানান্তর করা হবে। সব মিলিয়ে এই পুনর্গঠনের প্রভাব পড়বে প্রায় ৯ হাজার কর্মীর ওপর। তবে কোম্পানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এ কর্মসূচির বাইরে থাকবে।

প্রতিষ্ঠানটির আশা, এই পুনর্গঠনের ফলে ২০২৮ সালের মধ্যে বছরে অতিরিক্ত ৬০ কোটি পাউন্ড সাশ্রয় হবে। এর মধ্যে ২০২৭ সালের মধ্যেই ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঘোষণার পর কোম্পানিটির শেয়ারের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ৪৬ দশমিক ৭৩ পাউন্ডে নেমে আসে। একই সময়ে এফটিএসই ১০০ সূচকও ০ দশমিক ৩ শতাংশ কমেছে।

বিএটির প্রধান নির্বাহী তাদেউ মারোকো এক বিবৃতিতে বলেন, এই পরিবর্তনের প্রভাব অনেক কর্মীর ওপর পড়বে। পরিবর্তনের এই সময়ে ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রতি যত্ন ও সম্মান দেখিয়ে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, এই পুনর্গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও গতিশীল, ব্যয়-সাশ্রয়ী এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতেই উৎপাদনশীলতা বাড়ানোর নতুন কর্মসূচির অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল বিএটি। তবে ছাঁটাইয়ের পরিমাণ বিনিয়োগকারীদের বিস্মিত করতে পারে বলে মন্তব্য করেছেন বার্কলেজের বিশ্লেষক পল্লব মিত্তাল।

সাম্প্রতিক বছরগুলোতে বিএটির বিক্রি ও মুনাফা বৃদ্ধির গতি মন্থর হয়ে পড়েছে। বিভিন্ন সময় প্রতিষ্ঠানটি নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে বা অল্প ব্যবধানে লক্ষ্য অর্জন করেছে, যা বিনিয়োগকারীদের একাংশের মধ্যে হতাশার সৃষ্টি করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ