ভুয়া শিক্ষক কেলেঙ্কারি, বিহারে ৩ হাজার বরখাস্ত; ফেরত দিতে হবে ১,৪০০ কোটি রুপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জালিয়াতির মাধ্যমে সরকারি বিদ্যালয়ে চাকরি নেওয়ার অভিযোগে ভারতের বিহার রাজ্যে ৩ হাজার ৩৫ জন শিক্ষককে বরখাস্ত করেছে রাজ্য শিক্ষা দপ্তর। একই সঙ্গে বেতন হিসেবে এতদিন নেওয়া প্রায় ১ হাজার ৪০০ কোটি রুপি সুদসহ তাদের কাছ থেকে আদায়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

ভারতের হিন্দি দৈনিক ‘দৈনিক ভাস্কর’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাটনা উচ্চ আদালতের নির্দেশে রাজ্যের ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরো (ভিআইবি) ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের নিয়ে তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বড় পরিসরের এই নিয়োগ জালিয়াতির ঘটনা সামনে আসে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া শিক্ষকেরা সরকারি চাকরি পেতে জাল জাতিগত শংসাপত্র, আধার কার্ড, বয়স ও প্রতিবন্ধিতার সনদ এবং ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিয়েছিলেন।

তদন্তে আরও দেখা গেছে, অনেক শিক্ষক ভুয়া কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা (সিটেট) ও শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট)-এর সনদ ব্যবহার করেছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে নেওয়া কিছু ডিগ্রিও জাল বলে প্রমাণিত হয়েছে।

বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি বলেছেন, এই বরখাস্তের ঘটনা বৃহত্তর অভিযানের সূচনা মাত্র।

গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এই তদন্ত চলছিল। এখন ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরোর তদন্ত শেষ হয়েছে এবং এতে দেখা গেছে, ৩ হাজারের বেশি শিক্ষক জাল সনদের মাধ্যমে চাকরি পেয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘দপ্তরের কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে, যাতে কেউ আর এ ধরনের জালিয়াতির সাহস না পায়।’

বরখাস্ত হওয়া শিক্ষকদের কাছ থেকে বেতন হিসেবে দেওয়া অর্থ সুদসহ ফেরত নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে মিথিলেশ তিওয়ারি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে এটি অত্যন্ত কঠোর একটি সিদ্ধান্ত হবে।’

শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে যেকোনো নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগদানের আগেই তাঁদের শিক্ষাগত ও অন্যান্য সনদের বাধ্যতামূলক যাচাই করা হবে।

২০০৬ থেকে ২০১৫ সালের নিয়োগেই অনিয়ম সীমাবদ্ধ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের নির্দেশেই এই তদন্ত শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নির্দেশে তদন্ত কার্যক্রম শুরু হয়। বিপুলসংখ্যক নিয়োগ যাচাই করতে হওয়ায় সময় বেশি লেগেছে। এখনো কিছু তদন্ত চলমান রয়েছে এবং প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে মিথিলেশ তিওয়ারি বলেন, শিক্ষা দপ্তর কোনো ধরনের জালিয়াতি সহ্য করবে না। কেন্দ্রীয় সরকারের মতো বিহার সরকারও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ