অযোধ্যার রামমন্দিরে চুরি: অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের দিকে, আটক ৮

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের প্রায় সাত থেকে সাড়ে সাত কোটি রুপি আত্মসাতের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রামমন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের সাবেক ব্যক্তিগত গাড়িচালকও রয়েছেন।

চলতি মাসের শুরুতে অনুদান আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে এলে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক তা ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। তবে তদন্তের অগ্রগতির পর বৃহস্পতিবার রাতে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাটি নিয়ে বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ট্রাস্টের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের আড়াল করতে নিচের স্তরের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

৮ জুন উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছিলেন, রামমন্দিরকে ঘিরে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। একই সময় রামমন্দির পরিচালনাকারী ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক চম্পত রায়ও কোনো ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, রাষ্ট্রীয় ব্যাংক ও ট্রাস্টের প্রতিনিধিরা নিয়মিত হিসাব নিরীক্ষা করেন এবং সেখানে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।

তবে বিতর্ক বাড়তে থাকায় ১৩ জুন ট্রাস্টের অনুরোধে উত্তর প্রদেশ সরকার একটি বিশেষ তদন্ত দল গঠন করে। ২৩ জুন তদন্ত দল সরকারের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। তদন্ত দলের সদস্য বিজয় বিশ্বাস পন্ত জানান, প্রতিবেদনটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এ মুহূর্তে এর বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।

প্রতিবেদন জমা দেওয়ার দুই দিনের মাথায় আটজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সবাইকে অযোধ্যা থেকেই আটক করা হয়েছে এবং আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মন্দিরে আসা নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী গণনার দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে রয়েছেন রামশঙ্কর যাদব ওরফে তিন্নু যাদব, রামশঙ্কর মিশ্র ওরফে রবি মিশ্র, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, অবিনাশ শুক্লা, মনীষ যাদব, সুভাষ শ্রীবাস্তব এবং করুণেশ পাণ্ডে।

অভিযোগ অনুযায়ী, তিন্নু যাদব ট্রাস্টের সাধারণ সম্পাদকের সাবেক ব্যক্তিগত গাড়িচালক ছিলেন এবং দানবাক্সের চাবির দায়িত্বও তাঁর কাছে থাকত। রামশঙ্কর মিশ্রকে এই জালিয়াতির অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাঁর ছেলে অনুকল্প মিশ্রও অর্থ গণনার কাজে যুক্ত ছিলেন। লবকুশ মিশ্রের বিরুদ্ধে আত্মসাৎ করা অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অবিনাশ শুক্লার ব্যাংক হিসাব থেকে পাঁচ লাখ রুপি উদ্ধার করেছে পুলিশ। মনীষ যাদবের বাড়ি থেকেও আত্মসাৎ করা অর্থের একটি অংশ জব্দ করা হয়েছে। সুভাষ শ্রীবাস্তব অর্থ গণনাকারী দলের তদারকির দায়িত্বে ছিলেন। করুণেশ পাণ্ডের বিরুদ্ধে অনুদানের রসিদ জাল করার অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।

তবে এই পদক্ষেপের পরও বিতর্ক থামেনি। বিরোধী দলগুলোর অভিযোগ, তদন্তে ট্রাস্টের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের কোনো জবাবদিহির আওতায় আনা হয়নি।

২০২৪ সালের জানুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের পর থেকেই রামমন্দিরে বিপুল পরিমাণ অনুদান জমা পড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে মন্দিরটির মোট আয় প্রায় ৩২৭ কোটি রুপি। এর মধ্যে সরাসরি অনুদান এসেছে প্রায় ১৫৩ কোটি রুপি এবং ব্যাংকের সুদ থেকে আয় হয়েছে প্রায় ১৭৩ কোটি রুপি। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ হাজার দর্শনার্থী মন্দিরে আসেন। ছুটির দিনে এই সংখ্যা দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে যায়।

অনুদানের অর্থ গণনার দায়িত্ব রাষ্ট্রীয় ব্যাংককে দেওয়া হয়েছিল। ব্যাংকটি এ কাজে একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। প্রতিদিন চারটি দানবাক্সের অর্থ গণনায় ১৪ সদস্যের একটি দল দায়িত্ব পালন করে। তাদের মধ্যে ১১ জন ব্যাংকের প্রতিনিধি এবং তিনজন ট্রাস্টের প্রতিনিধি।

মন্দিরের শিবির কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ গুপ্ত জানান, রসিদের মাধ্যমে গ্রহণ করা অনুদানে কোনো অনিয়ম পাওয়া যায়নি। মূলত দানবাক্সে জমা হওয়া অর্থ গণনার সময়ই আত্মসাতের ঘটনাগুলো ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ