অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, শুক্রবার স্বাক্ষর হবে জেনেভায়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ট্রাম্পও দাবি করেছেন, ইরানের সঙ্গে চুক্তি ‘সম্পন্ন’ হয়েছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘কঠিন’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। এ ঘোষণায় বিশ্বজুড়ে স্বস্তির আবহ তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও এনডিটিভি।

খবরে বলা হয়, লেবাননসহ সব ফ্রন্টে সামরিক কর্মকাণ্ডের ‘তাৎক্ষণিক ও স্থায়ী’ অবসান ঘটাতে একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে তিন মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানের ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের মধ্যস্থতায় প্রথম এ চুক্তির ঘোষণা দেওয়া হয়, পরে ওয়াশিংটন ও তেহরানও বিষয়টি নিশ্চিত করে।

বিশ্লেষকদের মতে, এটি চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের পথও তৈরি হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারের চাপ কমাতে সহায়ক হবে। তবে মাইন অপসারণ, অবকাঠামো সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে কিছুটা সময় লাগতে পারে। এরপরই যুদ্ধ-পূর্ব সময়ের মতো স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হবে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এ পথেই পরিবাহিত হতো।

সমঝোতা স্মারকে আগামী দুই মাসের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা এবং জব্দ করা অর্থ ছাড়ের বিষয়েও আলোচনা করবে। তবে এসব পদক্ষেপ তেহরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নির্ভর করবে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের ‘তাৎক্ষণিক সমাপ্তি’ ঘটেছে এবং আগামী দুই মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চলবে। তার ভাষ্য অনুযায়ী, ১৯ জুন জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের পর ৬০ দিনের আলোচনার সময় শুরু হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে কি না, যেমন শত্রুতা বন্ধ, অবরোধ প্রত্যাহার ও জব্দ করা সম্পদ মুক্ত করা—তা যাচাইয়ের পরই চূড়ান্ত চুক্তির দিকে অগ্রসর হবে উভয় পক্ষ। স্বাক্ষরের দিন দুই দেশের প্রতিনিধিদল ভবিষ্যৎ আলোচনার কাঠামো নির্ধারণেও বৈঠক করবে। গারিবাবাদি জানান, তেহরানের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো সমঝোতা স্মারকের খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং স্বাক্ষরের পর পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, এ সমঝোতা শত্রুপক্ষের প্রতি আস্থার বহিঃপ্রকাশ নয়; যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ইরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে তাৎক্ষণিকভাবে সামরিক কর্মকাণ্ড বন্ধ করা হবে এবং ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা হবে। তাদের ভাষ্য অনুযায়ী, অন্য পক্ষ সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেই চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে। একই সঙ্গে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করার অনুমোদন এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। নিজের ৮০তম জন্মদিন উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

তবে সপ্তাহব্যাপী আলোচনার পর চুক্তি হলেও এর পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনো স্পষ্ট নয়। ইরানের মেহর সংবাদ সংস্থার দাবি, আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্র ইরানের এক হাজার ২০০ কোটি ডলার জব্দ করা সম্পদ মুক্ত করবে। তাদের প্রকাশিত ১৪ দফা সমঝোতা স্মারকে আরও বলা হয়েছে, স্বাক্ষরের পর শুরু হওয়া ৬০ দিনের আলোচনার সময় আরও দুই হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ ছাড় দেওয়া হবে। তবে এসব বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে এখনো মতপার্থক্য থাকার ইঙ্গিত মিলছে। ধারণা করা হয়, গত বছর যুক্তরাষ্ট্রের হামলার পর এ মজুদের একটি অংশ ভূগর্ভে চাপা পড়ে যায়।

চুক্তির ঘোষণাকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি জানিয়েছে, তারা ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চায়।

চুক্তির প্রভাব বিশ্ববাজারেও পড়েছে। সোমবার বাজার খোলার পর টোকিওতে তেলের দাম চার শতাংশের বেশি কমে যায় এবং জাপানের নিক্কেই শেয়ার সূচক প্রায় তিন শতাংশ বেড়ে যায়।

হরমুজ প্রণালিতে অবরোধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছিল, তা কমে আসবে বলেও ধারণা করা হচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বেড়েছিল এবং সারসহ নানা পণ্যের সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছিল, যার প্রভাব পড়ে খাদ্য উৎপাদনেও।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এ চুক্তির মাধ্যমে শুধু বর্তমানেই নয়, দীর্ঘমেয়াদেও জ্বালানির ব্যয় কমানো সম্ভব হবে এবং মধ্যপ্রাচ্যে সমৃদ্ধির নতুন ভিত্তি তৈরি হবে। তিনি আরও জানান, জেনেভায় অনুষ্ঠেয় শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তার উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে এবং ডনাল্ড ট্রাম্পও সেখানে যোগ দিতে পারেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ